বিএনপির ৪৩ নেতাকে সব পদ থেকে বহিষ্কার

অনলাইন ডেস্ক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ, গাইবান্ধা ও সিলেট জেলার মোট ৪৩ জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বহিষ্কৃতদের মধ্যে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ পর্যায়ের পদধারী নেতারাও রয়েছেন।

গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুয়ায়ী, ময়মনসিংহ উত্তর জেলাধীন হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার ৩০ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন: হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবি মোজাম্মেল হোসেন খান, সাজ্জাদ হোসেন খান হীরা ও আ ন ম সাদেকুর রহমান নঈমকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা কমিটির সদস্য মো. নুরুল আলম (নূর এ আলম), মো. সুজারুল ইসলাম ফকির, এখলাস উদ্দিন বিএসসি ও হাবিবুর রহমানকেও অব্যাহতি দেয়া হয়েছে।

হালুয়াঘাট পৌর বিএনপির পদধারীদের মধ্যে যুগ্ম আহ্বায়ক আলহাজ দেলোয়ার হোসেন বিপ্লব, মোল্লা মো. আলী সাবরী মনি (মোল্লা মনির) এবং সদস্য ডা. আবুল কাশেম মেম্বার, মো. মতিউর রহমান মতি, মো. শরিফুল আলম ও মো. হাবিবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।

ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কাছিম উদ্দিন বিশ্বাস, মো. নজরুল ইসলাম দুলাল, মো. মঞ্জুরুল হক মঞ্জু, মো. মেজবাহ উদ্দিন মামুন ও মো. আব্দুস শহিদ মিয়া এবং সদস্য মো. ওয়াজেদ আলী মাস্টার, মো. আজিজুল হক, মো. আব্দুর রশিদ মেম্বার, মো. কবিরুল ইসলাম টিটুল, খন্দকার আক্কাছ আলী, মো. শাখাওয়াত হোসেন, আব্দুল হামিদ মেম্বার, মো. শামীম মিয়া, মো. মাসুদ সরকার, মো. মোশারফ হোসেন, মো. মারফত আলী মেম্বার ও মো. কামাল সরকার এই তালিকায় রয়েছেন।

গাইবান্ধা জেলাধীন সাঘাটা উপজেলা বিএনপির ৪ নেতাকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা হলেন: উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মতলেবুর রহমান রেজা, মো. আবুল কালাম আজাদ, মো. এনামুল হক শিল্পী এবং সদস্য মোছা. মুনমুন রহমান।

অন্যদিকে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সদস্য রিপন আহমদ এবং জকিগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদকে পদচ্যুত করা হয়েছে।

এ ছাড়া কানাইঘাট উপজেলা বিএনপির সহসভাপতি ওয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান পারভেজ, কোষাধ্যক্ষ আবুল বাশারসহ ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং ৯ নম্বর রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হোসেন নিমারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Related Articles

Back to top button