এক লাফে ভরিতে বেড়েছে ৪২০০ টাকা

অনলাইন ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়েছে। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা।

গতকাল সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দাম মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী—

  • ২২ ক্যারেট: ভরি ২,৩২,০৫৫ টাকাhttps://d076899aae8500f67fb5e858edbb5918.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html
  • ২১ ক্যারেট: ভরি ২,২১,৪৯৯ টাকা
  • ১৮ ক্যারেট: ভরি ১,৮৯,৮৯০ টাকা
  • সনাতন পদ্ধতি: ভরি ১,৫৬,৮৮১ টাকা

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দরে—

  • ২২ ক্যারেট রুপা: ভরি ৫,৯৪৯ টাকা
  • ২১ ক্যারেট রুপা: ভরি ৫,৭১৫ টাকা
  • ১৮ ক্যারেট রুপা: ভরি ৪,৮৯৯ টাকা
  • সনাতন পদ্ধতি: ভরি ৩,৬৭৪ টাকা

বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি, ডলার সংকট ও স্থানীয় বাজারের চাহিদার প্রভাবেই দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়ানো হয়েছে বলে বাজুস সূত্রে জানা গেছে।

Related Articles

Back to top button