রোববার থেকে কমছে পুঁজিবাজারে লেনদেনের সময় 

অনলাইন ডেস্ক: জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নতুন সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সময় আধা ঘণ্টা কমানো হয়েছে এবং অফিস সময়েও পরিবর্তন আনা হয়েছে।

গতকাল শনিবার (৪ এপ্রিল) ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়ে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে। এরপর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত ৫ মিনিটের পোস্ট-ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে।

বর্তমানে লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলে। নতুন সূচিতে এ সময় কমানো হয়েছে। পাশাপাশি ডিএসইর অফিস সময়ও এক ঘণ্টা কমিয়ে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সরকারি অফিস সময় পরিবর্তনের প্রেক্ষাপটে পুঁজিবাজারেও এই সমন্বয় আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Related Articles

Back to top button