হাইকোর্টের ৬৬টি বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

অনলাইন ডেস্ক: ডিসেম্বরের অবকাশ শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৬৬টি বেঞ্চ গঠন করা হয়েছে।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশে গঠিত ৬৬টি বেঞ্চের তালিকা গতকাল শনিবার (৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যেখানে ৩৩টি একক বেঞ্চ ও ৩৩টি দ্বৈত বিচারপতির বেঞ্চ রয়েছে। আগামীকাল থেকে হাইকোর্টের এসব বেঞ্চে বিচারকাজ চলবে।
আজ রোববার (৪ জানুয়ারি) প্রথম সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি হিসেবে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একইদিন সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।




