নারায়ণগঞ্জে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইয়াবা সেবনের দায়ে সিফাত (১৮) নামে এক যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার (১ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে উপজেলার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।

দণ্ডপ্রাপ্ত সিফাত আড়াইহাজার উপজেলার গাজিপুরা মধ্যপাড়া এলাকার আমির হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ইয়াবা সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সিফাতকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ২০০ টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button