১৪ বছরের ক্যারিয়ারে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি: শবনম ফারিয়া

অনলাইন ডেস্ক: মিডিয়ায় কাজের পুরো সময়ে কখনো আপত্তিকর বা অনৈতিক কোনো প্রস্তাব পাননি বলে দাবি করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। 

গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি নিজের ১৪ বছরের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং তাকে ঘিরে প্রচলিত নানা গুজবের বিষয়ে বক্তব্য দিয়েছেন।

স্ট্যাটাসে শবনম ফারিয়া জানান, ২০১২ সালে পড়াশোনার পাশাপাশি ফটোশুট ও বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। ২০১৩ সালে প্রথম টেলিফিল্মে অভিনয়ের সুযোগ পেলেও পরিবারের সিদ্ধান্তে স্নাতক সম্পন্ন না করা পর্যন্ত নিয়মিত অভিনয় থেকে বিরত ছিলেন।

তিনি বলেন, ২০১৫ সালে স্নাতক শেষ করার পর ২০২০ সাল পর্যন্ত নিয়মিত অভিনয় করেছি। পরে করোনাভাইরাস মহামারি, ব্যক্তিগত জীবনের পরিবর্তন এবং শারীরিক সমস্যার কারণে কাজ কমিয়ে দেই। তিনি জানান, পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম (পিসিওএস)-এর কারণে ওজন বেড়ে যাওয়ায় ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্যবোধ করতাম না। এ সময় মাস্টার্স সম্পন্ন করে চাকরিতেও যোগ দেই।

নিজের ক্যারিয়ার প্রসঙ্গে ফারিয়া লেখেন, ১৪ বছরের কর্মজীবনে কেউ আমাকে সরাসরি বা পরোক্ষভাবে কোনো খারাপ প্রস্তাব দেওয়ার সাহস দেখায়নি। তার ভাষ্য, ‘আমি অনেক বড় গলায় বলতে পারি, এই দীর্ঘ ১৪ বছরে কেউ কোনও দিন, সরাসরি কিংবা আকারে-ইঙ্গিতে, আমাকে কোনও খারাপ প্রস্তাব দেয়নি কিংবা দেওয়ার সাহস পায়নি। আমি বিশ্বাস করি, আমি কাকে আমার কাছে কতটুকু অ্যাক্সেস দেবো, আমার কাছে পৌঁছানোর, সে ঠিক ততটুকুই পৌঁছাতে পারবে।’

শবনম ফারিয়া

তিনি আরও দাবি করেন, মিডিয়ার বেশিরভাগ মানুষই তাকে স্নেহ করেন। ২০১৯ সালে তার বিয়ে ইন্ডাস্ট্রিতে একটি উৎসবের মতো ছিল এবং সহকর্মীরা আনন্দের সঙ্গে সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

নিজের ভাবমূর্তি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার মিডিয়াতে বদনাম ছিল আমি রাগী। এর বাইরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটা মানুষও আমাকে নিয়ে এ ধরনের কোনও ঘটনার কথা বলবে না কিংবা বানিয়ে বললেও তার প্রমাণ দিতে পারবে না।’

কাজের ধরন সম্পর্কে শবনম ফারিয়া জানান, তিনি সবসময় পরিচালকের মাধ্যমে কাজ করেছেন। কোনো প্রযোজকের সঙ্গে কাজের জন্য ব্যক্তিগতভাবে যোগাযোগ করার প্রয়োজন হয়নি।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, পরিচালক ও প্রযোজকদের ব্যক্তিগত পার্টি নিয়ে বাইরে যে ধারণা প্রচলিত রয়েছে, বাস্তবে তার সঙ্গে অনেক ক্ষেত্রেই মিল নেই। অধিকাংশ নির্মাতা কাজ নিয়েই ব্যস্ত থাকেন বলে তার মন্তব্য।

গুজব ছড়ানো ব্যক্তিদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে অভিনেত্রী লেখেন, তার বিরুদ্ধে কেউ মিথ্যা অভিযোগ তুললে তিনি স্ক্রিনশট বা কল রেকর্ড প্রকাশ করবেন এবং প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেবেন।

স্ট্যাটাসের শেষদিকে সমালোচকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, তাকে নিয়ে কোনো মন্তব্য করার আগে মিডিয়ায় কাজ করেন এমন মানুষের কাছ থেকে তার সম্পর্কে জেনে নেওয়া উচিত।

Related Articles

Back to top button