ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক: চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আবারও নিজের স্টাইলিশ উপস্থিতিতে আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সাহসী ও গ্ল্যামারাস লুকের একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন তিনি। ছবিগুলোর সঙ্গে দেওয়া তার রসাত্মক ক্যাপশনও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।

বড় পর্দার পাশাপাশি ফ্যাশন ও স্টাইল সচেতনতার জন্যও পরিচিত নুসরাত ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে নতুন একটি ফটোশুটের ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে ফারিয়া লেখেন, ‘ডাক্তার বলেছিলেন, আরও রোদ নিতে। আমি বিষয়টি ব্যক্তিগতভাবে নিয়েছি।’ রোদে সময় কাটানোর পরামর্শকে রসিকতার ছলে তুলে ধরতেই এমন ক্যাপশন ব্যবহার করেছেন তিনি।

nusrat faria

প্রকাশিত ছবিগুলোতে সুইমিংপুলের পাশে স্বস্তিদায়ক পরিবেশে দেখা যায় নুসরাত ফারিয়াকে। হালকা নীলচে-সবুজ রঙের বিকিনির সঙ্গে সাদা-নীল জ্যামিতিক নকশার কিমোনো পরেছেন তিনি। পুরো সাজে ছিল গ্রীষ্মকালীন অবকাশযাপনের ছোঁয়া।

লুকটি সম্পূর্ণ করতে অভিনেত্রীর চোখে ছিল ট্রেন্ডি বাদামি লেন্সের সানগ্লাস। হাতে ঘড়ি ও রঙিন ব্রেসলেটের পাশাপাশি কোমরে পাতলা মেটালিক বেলি চেইনও ছিল, যা তার ফ্যাশন স্টাইলকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

nusrat faria

ছবিগুলো প্রকাশের পর কমেন্ট বক্সে প্রশংসায় ভাসিয়েছেন ভক্ত-অনুরাগীরা। একজন লিখেছেন, ‘অভিজাত সৌন্দর্যের উপস্থিতি।’ আরেকজনের মন্তব্য, ‘পরীর পর তুমিই সুন্দর।’

নতুন এই ফটোশুটের মাধ্যমে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নুসরাত ফারিয়া।

Related Articles

Back to top button