মুক্তি পাচ্ছেন জ্যাকুলিনের প্রেমিক সুকেশ

অনলাইন ডেস্ক: বলিউডের অন্যতম আলোচিত জুটি সুকেশ চন্দ্রশেখর ও জ্যাকুলিন ফার্নান্দেজ। কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলা সংশোধনাগারে থেকেও প্রেমে ভাটা পড়েনি সুকেশ চন্দ্রশেখরের। 

সেখান থেকেই প্রেয়সী জ্যাকুলিন ফার্নান্দেজের জন্য প্রেমের বার্তা পাঠান তিনি পাশাপাশি দামি উপহারও। অবশেষে সেই আলোচিত এই প্রেমিকের ইচ্ছা পূরণ হতে চলেছে। 

২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরকে জামিন দিয়েছেন দিল্লির একটি আদালত। 

আনন্দবাজারের প্রতিবেদন অনযায়ী, গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) আদালতের পক্ষ থেকে জানানো হয়, বিচার প্রক্রিয়া চলাকালীন নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি কাউকে আটকে রাখা হলে তার ব্যক্তিগত স্বাধীনতা ও মৌলিক অধিকার লঙ্ঘিত হয়। 

এই যুক্তিতেই ৫ লাখ টাকার ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার শর্তে সুকেশের জামিন মঞ্জুর করা হয়। তদন্তকারী সংস্থাগুলোর মতে, সুকেশের এই প্রতারণা চক্রের জাল ছিল সুদূরপ্রসারী। বছরের পর বছর ধরে তদন্ত চললেও তার অপরাধের পরিধি নিয়ে এখনও নতুন নতুন তথ্য উঠে আসছে। 

তবে জামিন পেলেও এখনই কারাগার থেকে মুক্তি মিলছে না সুকেশের। তার বিরুদ্ধে  বিভিন্ন স্থানে মোট ৩১টি ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে ২৬টি মামলায় জামিন পেলেও এখনও ৫টি মামলার বিচার ও আটকাদেশ বহাল রয়েছে।

এদিকে জ্যাকুলিন নিজেকে এই চক্রের ‘শিকার’ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়েছিলেন, তবে দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের এই সাম্প্রতিক রায়ে সুকেশের জন্য স্বস্তি মিললেও জ্যাকুলিন ও সুকেশের এই অধ্যায় জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার বিষয়।

Related Articles

Back to top button