অধরাই থেকে গেলো বিশ্বকাপ, কান্না করে মাঠ ছাড়লেন রোনালদো

অনলাইন ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পর্তুগাল। আর এই হারের মধ্য দিয়ে বিশ্বজয়ের শেষ স্বপ্ন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর। 

ম্যাচ শেষে হাহাকার নেমে আসে পর্তুগাল শিবিরে। ৪১ বছর বয়সী রোনালদো আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি। ড্রেসিংরুমের টানেলে যাওয়ার পথে ক্যামেরায় ধরা পড়ে তার কান্নাভেজা মুখ।

কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন রোনালদো

২০০৬ সাল থেকে শুরু করে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে পর্তুগালের ফুটবলকে একা হাতে টেনেছেন রোনালদো। ইউরো জয় কিংবা নেশনস লিগের ট্রফি জিতলেও ফুটবল ইতিহাসের এই মহানায়কের ক্যারিয়ারে বিশ্বকাপ ট্রফিটা অধরাই থেকে গেল।

এটাই ছিল রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, আর তা এমন এক ট্র্যাজিক হারের মাধ্যমে শেষ হবে, তা হয়তো কল্পনা করেননি কোনো ফুটবল ভক্ত।

Related Articles

Back to top button