আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদে দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যৌক্তিক বিষয়ে মতামত উপেক্ষিত হলে বিরোধী দল ওয়াকআউট করতে পারে, তবে তা দীর্ঘমেয়াদি হবে না।

গতকাল মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না—যৌক্তিক বিষয় উপেক্ষা হলে ওয়াকআউটের সুযোগ থাকবে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না।’

তিনি আরও বলেন, ‘কোনো ইস্যুতে আমাদের যদি যৌক্তিক বিষয়টাকে বিবেচনায় না নিয়ে নাকচ করে দেওয়া হয় বা সুযোগ না পাই, তখন আমরা ওয়াকআউট করব। কিন্তু সেটা লং টার্মের জন্য না।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, সংসদে তারা সংঘাতমুখী নয়, বরং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় থাকতে চান। দেশের বৃহত্তর স্বার্থে সরকার ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যৌক্তিক ও ইতিবাচক সহযোগিতার পরিবেশ বজায় রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, ‘আমি আবারও বলছি, আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না এবং আমাদের একটা যৌক্তিক বিরোধী দল হিসেবে দেশের স্বার্থে কাজ করার জন্য আপনারা সহযোগিতা করবেন।’

Related Articles

Back to top button