বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 

অনলাইন ডেস্ক: চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল ১০টার দিকে শুরু ভোটগ্রহণ। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে এখন গণনা চলছে।

ভোটগ্রহণ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে স্টেডিয়াম এলাকায়। পাশাপাশি সীমিত চলাচল রয়েছে সেখানে। এদিকে, সকাল থেকে কাউন্সিলর ও বোর্ডের পরিচালক পদপ্রার্থীরা মিরপুরে আসতে শুরু করেন। দূর-দূরান্ত থেকে এসেছেন এসব জেলা-বিভাগের প্রতিনিধিরা।

বিসিবি নির্বাচনে এবার ক্লাব ক্যাটাগরির লড়াই ঘিরেই মূল আলোচনা চলছে। এখন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৭ জন আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থা প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-১ থেকে এবং একজন ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগরিতে সাবেক ক্রিকেটার, অধিনায়ক, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি অন্তর্ভুক্ত।

তবে ভোটের আসল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে। এখানে ১২টি পরিচালক পদের জন্য লড়ছেন ১৬ জন প্রার্থী। এই ক্যাটাগরিতেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তামিম ইকবাল। তার পাশাপাশি রয়েছেন আবাহনী লিমিটেডের প্রতিনিধি ফাহিম সিনহাসহ আরও কয়েকজন আলোচিত প্রার্থী।

এ দিকে নির্বাচনে ৪১ জন ভোটার ই-ভোটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ব্যালট সংগ্রহ করেছেন। তাদের মধ্যে জেলা ও বিভাগীয় ক্যাটাগরির তিনজন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন ভোটার রয়েছেন।

সন্ধ্যা ৬টায় পরিচালক পদের ফলাফল প্রকাশের পর ৭টায় তাদের ভোটাভুটিতে অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।

Related Articles

Back to top button