মিষ্টি জান্নাত

‘কন্যাসন্তানের জন‍্য শাকিব-বুবলীকে অভিনন্দন, আরেকজনের জন‍্যও অগ্রিম শুভেচ্ছা’

অনলাইন ডেস্ক: কন্যাসন্তানের বাবা-মা হওয়ায় ঢালিউডের দুই তারকা শাকিব খান-শবনম বুবলীকে অভিনন্দন জানিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।

তবে অভিনন্দনের সঙ্গে তার জুড়ে দেওয়া কিছু কথা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

গতকাল শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাকিব-বুবলী দম্পতিকে অভিনন্দন জানান মিষ্টি জান্নাত।

তিনি লেখেন, কন্যাসন্তানের জন‍্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন। এই বছরে আরেকজনের জন‍্যও অগ্রিম শুভেচ্ছা।

মিষ্টি জান্নাতের এমন মন্তব্য নেটিজেনদের মধ্যে নতুন কৌতুহল-প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকে ধারণা করছেন, শাকিব খান হয়তো অদূর ভবিষ্যতে আবারও বাবা হতে যাচ্ছেন। আবার কেউ কেউ শাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাতের বিয়ের প্রসঙ্গও টেনে এনেছেন।
 

দ্বিতীয়বারের মতো মা হয়েছেন শবনম বুবলী। পুত্র শেহজাদ খান বীরের পর এবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। গতকল শুক্রবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ভক্তদের এই সুখবর জানান বুবলী।

Related Articles

Back to top button