জুলাইয়ের গ্রাফিতিতে এত ভয় কিসের, প্রশ্ন হাসনাতের

অনলাইন ডেস্ক: চট্টগ্রামে শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের গ্রাফিতি অঙ্কনের সময় পুলিশের বাধা ও মারধরের ঘটনার প্রেক্ষিতে ফেসবুক ক্ষোভ প্রকাশ করে পোস্ট করেছেন জাতীয় সংসদের সদস্য হাসনাত আবদুল্লাহ। পোস্টে তিনি ‘জুলাইয়ের গ্রাফিতিতে এত ভয় কিসের’ বলে প্রশ্ন রেখেছেন। 

গতকাল সোমবার (১৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘অবৈধ মেয়র পুলিশ দিয়ে ছাত্রদের পিটিয়ে গ্রাফিতি আঁকা বন্ধ করতে চায়। জুলাইয়ের গ্রাফিতিতে এত ভয় কিসের?’

এর আগে, চট্টগ্রামের ওয়াসা থেকে টাইগারপাস পর্যন্ত শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়কের পিলারে আঁকা জুলাই গ্রাফিতি সিটি করপোরেশনের পক্ষ থেকে মুছে ফেলা হয়। এর প্রতিবাদে চট্টগ্রাম মহানগর এনসিপির পক্ষ থেকে রবিবার রাতে জুলাই গ্রাফিতি আঁকার কর্মসূচি দেওয়া হয়। তারা রবিবার সন্ধ্যা ৭টা থেকে বিভিন্ন গ্রাফিতি অংকন করেন।

গতকাল সোমবার দুপুরে সেখানে শিক্ষার্থীরা গ্রাফিতি আঁকতে গেলে পুলিশ তাদের বাধা দেয় এবং একপর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ তাদের ওপর চড়াও হয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থীকে আঘাত করে।

Related Articles

Back to top button