৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ 

অনলাইন ডেস্ক: জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ছিল সিরিজ নির্ধারণী। এমন ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। এতে ১-১ সমতায় থেকে সিরিজ শেষ করলো দু’দল। 

গতকাল শনিবার (২ মে) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে এই ম্যাচ নেমে আসে ১৫ ওভারে। ব্যাটিং ব্যর্থতায় ১৪ ওভার ২ বলে ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ। 

Josh Clarkson struck back-to-back, Bangladesh vs New Zealand, 3rd T20I, Dhaka, May 2, 2026

 তাওহিদ হৃদয়, লিটন দাস ও সাইফ ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। সাইফ ১১ বলে ১৬, লিটন ১৭ বলে ২৬ ও হৃদয় ২৪ বলে ৩৩ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে জস ক্লার্কসন নিয়েছেন ৩টি উইকেট।

১০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানের মধ্যে জোড়া উইকেট হারায় নিউজিল্যান্ড। কানতে ক্লার্ক ২ বলে ১ ও ড্যান ক্লেভার ৩ বলে ১ রান করে আউট হন। 

তবে অন্যপ্রান্তে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন টিম রবিনসন। দলীয় ২৫ রানে আবারও কিউই শিবিরে আঘাত হানেন শরীফুল। ১৪ বলে ২৩ রান করে রবিনসনকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার।

এরপর দ্রুতই নিক কেলিকে আউট করে বাংলাদেশকে আশা দেখান মেহেদী হাসান। তবে বাংলাদেশ দাপট এখানেই শেষ হয় যায়। বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফট আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন।

তাদের ৪০ বলে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২০ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথম ফিফটির দেখা পেয়েছেন জ্যাকবস। ৩১ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন তিনি।  

Related Articles

Back to top button