নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

অনলাইন ডেস্ক: নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামীর এমপি মাসুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি মারাত্মক ক্ষতি হয়েছে।
গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। তবে তিনি এসময় গাড়িতে ছিলেন না এবং দূরে দাঁড়ানো ছিলেন। তার গাড়িচালক ফিলিং স্টেশনে গাড়ির জন্য তেল আনতে গিয়েছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে মাসুম মোস্তফার বহনকারী গাড়িটি তেল আনার জন্য পূর্বধলার গিরিপথ ফিলিং স্টেশনে যায়। গাড়িটি তেল নেওয়ার জন্য অপেক্ষা থাকলে গাড়ি থেকে নেমে দূরে অবস্থান করছিলেন মাসুম মোস্তফা। গাড়িচালক ফিলিং স্টেশনে গাড়ি নিয়ে ঢুকতেই এই হামলার ঘটনা ঘটে। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং এমপিকে উদ্ধার করে নিয়ে আসেন।
পূর্বধলা থানার ওসি দিদারুল ইসলাম এমপির গাড়িতে হামলার ঘটনার কথা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।




