মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য লিটনকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। অভিজ্ঞ পেস অ্যাটাককে বিশ্রাম দিয়ে তারুণ্যনির্ভর একটি দল সাজিয়েছেন নির্বাচকরা। আর প্রথমবার বাংলাদেশের টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন।

পেস ইউনিটের দুই মূল স্তম্ভ মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি গতি তারকা নাহিদ রানাকেও প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের অনুপস্থিতিতে পেস আক্রমণে যোগ করা হয়েছে একদম নতুন মুখ আব্দুল গাফফার সাকলাইনকে। ২৮ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে তার বৈচিত্র্যময় বোলিং এবং শেষ দিকে বড় শট খেলার দক্ষতার কারণে জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন।

এদিকে স্কোয়াডে ফিরেছেন ২৩ বছর বয়সী ডানহাতি পেসার রিপন মণ্ডল। ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেললেও মূল জাতীয় দলে নিয়মিত হওয়ার পথে এই সিরিজটি তার জন্য বড় সুযোগ।

আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের এই সিরিজ।

প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।

Related Articles

Back to top button