চীনে ১০০ কিমি আল্ট্রা ট্রেইল ম্যারাথন জয় করলেন বাংলাদেশি ইমামুর

অনলাইন ডেস্ক: চীনে অনুষ্ঠিত UTMB ম্যারাথন-এর ১০০ কিলোমিটার ক্যাটাগরি সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশের আল্ট্রা রানার ইমামুর রহমান।

শুক্রবার (১০ এপ্রিল) চীনের মগাসানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করে তিনি ফিনিশ লাইনে লাল-সবুজের পতাকা উড়ান।আয়োজকদের তথ্য অনুযায়ী, ১০০ কিলোমিটার ক্যাটাগরিতে প্রকৃত দূরত্ব ছিল প্রায় ৮০ কিলোমিটার এবং এলিভেশন গেইন ছিল ৪৬০০ মিটার। প্রায় ৫ হাজার অ্যাথলেটের সঙ্গে প্রতিযোগিতা করে ইমামুর রহমান ২০ ঘণ্টা ৩ মিনিটে দুর্গম এই পথ সম্পন্ন করেন।

দৌড় শুরুর কিছুক্ষণ পরই প্রবল ঝড়-বৃষ্টি ও হাড় কাঁপানো ঠান্ডা বাতাস শুরু হলেও অদম্য মানসিক শক্তিতে তিনি পুরো রেস শেষ করতে সক্ষম হন।

উল্লেখ্য, গত ২৫ দিনে ইমামুর রহমান তিনটি অত্যন্ত কঠিন ট্রেইল রেস সম্পন্ন করে বিরল এক মাইলফলক স্পর্শ করেছেন। গত ১৫ মার্চ চীনের শিয়ামেনে ৯৭ কিলোমিটারের রেস এবং ২৯ মার্চ কংহুয়ায় ৩০ কিলোমিটারের ট্রেইল রেস শেষ করেন তিনি। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে থাইল্যান্ডে ‘ইউটিএমবি এশিয়া মেজর’ সম্পন্ন করার গৌরব অর্জন করেছিলেন তিনি।

ইমামুর রহমান বাংলাদেশের একজন পথিকৃৎ আল্ট্রা ট্রেইল রানার, যিনি নিয়মিত নিজ উদ্যোগে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। সামনে তিনি হাইব্রিড স্পোর্টসের বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রস্তুতি নিচ্ছেন।

Related Articles

Back to top button