নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছি তা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো: ইশরাক

অনলাইন ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি আমরা অক্ষরে অক্ষরে তা পালন করবো।

গতকাল রোববার (৮ মার্চ) রাজধানীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইশরাক বলেন, আমরা একটি ভারসাম্য রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই এবং আমি যে দায়িত্ব পেয়েছি সে দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে চাই। 

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মোঃ কামরুজ্জামান রতন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক মীর আশরাফ আলী আজমসহ প্রমুখ।

Related Articles

Back to top button