একলাফে স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়লো ৫৫ হাজার টাকা, রৌপ্যমুদ্রায় ৭ হাজার

অনলাইন ডেস্ক: দেশের বাজারে স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি স্বর্ণমুদ্রার দাম ৫৫ হাজার টাকা এবং রৌপ্য মুদ্রার দাম ৭ হাজার টাকা বাড়ানো হয়েছে।

গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রায় (বাক্সসহ) ৫৫ হাজার টাকা বাড়িয়ে দাম ২ লাখ ৪০ হাজার টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। এতদিন মুদ্রাগুলো বিক্রি করা হতো ১ লাখ ৮৫ হাজার টাকায়।

এদিকে, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

https://d631b96a9882d345063cbc873b1b4ea4.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html

স্মারক স্বর্ণমুদ্রার পাশাপাশি ফাইন সিলভারের স্মারক মুদ্রার দামও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি রৌপ্যমুদ্রা (বাক্সসহ) ৭ হাজার টাকা বেড়ে এখন থেকে বিক্রি হবে ২১ হাজার টাকায়। এতদিন মুদ্রাগুলো বিক্রি করা হতো ১৪ হাজার টাকায়।

Related Articles

Back to top button