‘পাকিস্তানে মসজিদে বোমা হামলার নেপথ্যে যুক্তরাষ্ট্র’

অনলাইন ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মসজিদে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ১৬৯। এই হামলার দায় ইতোমধ্যে স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। তবে এই হামলার নেপথ্যে- কারা আছেন তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তর।
আনসারুল্লাহ ইসলামাবাদে খাদিজা কুবরা (সা.) মসজিদে সংঘটিত বিস্ফোরণকে বিশ্বাসঘাতকতাপূর্ণ ও অপরাধমূলক হামলা বলে অভিহিত করেছে। এতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে বলে জানিয়েছে আনসারুল্লাহ।
আনসারুল্লাহ জানায়, যুক্তরাষ্ট্র তাকফিরি গোষ্ঠীগুলোকে হাতিয়ার করে অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চায়, যাতে মুসলিম উম্মাহ শত্রুদের ষড়যন্ত্র ও ইসলামী পবিত্রতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে না পারে।
শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় স্বজন হারিয়ে কাঁদছেন এক ব্যক্তি
বার্তাসংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ কোটি ১০ লাখ জনসংখ্যার পাকিস্তানে সুন্নি মুসলিমদের অনুসারী বেশি। দেশটিতে শিয়া সম্প্রদায় সংখ্যালঘু। শুক্রবারও শিয়া মুসলিমদের লক্ষ্য করে হামলা হয়েছে।
এর আগেও তারা বিভিন্ন সময় সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছে। বিশেষ করে কট্টরপন্থী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) তাদের ওপর হামলা চালিয়েছে।




