রাতে আমগাছের মগডাল গৃহবধূ, অচেতন অবস্থায় উদ্ধার

অনলাইন ডেস্ক: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির আঙিনার একটি আমগাছের মগডালে উঠে অচেতন হয়ে পড়া বৃষ্টি আক্তার (২১) নামের এক গৃহবধূকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে বাড়ির আঙিনায় একটি আমগাছের উঁচু মগডালে গৃহবধূ বৃষ্টি আক্তারকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে বিষয়টি ফুলবাড়ী ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে শত শত উৎসুক জনতা ভিড় জমান।
খবর পেয়ে রাত আটটার দিকে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিশেষ কৌশলে প্রায় ২০ থেকে ২৫ মিনিটের প্রচেষ্টায় গাছের মগডাল থেকে অচেতন ওই গৃহবধূকে নিরাপদে নিচে নামিয়ে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে।
উদ্ধার হওয়া বৃষ্টি আক্তার ওই এলাকার মো. জিলহানির স্ত্রী। তবে কীভাবে বা কেন তিনি আমগাছের মগডালে উঠেছিলেন এবং সেখানে গিয়ে কীভাবে অচেতন হয়ে পড়লেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জ্ঞান ফেরার পরও তিনি এ বিষয়ে কিছু বলতে পারেননি।
স্থানীয় বাসিন্দা মিলন চন্দ্র রায় ও লোকমান হোসেন জানান, খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে নিরাপদে উদ্ধার করেন। এদিকে স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে অলৌকিক বা ‘জিন-পরীর’ প্রভাব বলে ধারণা করলেও এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের ফায়ার লিডার আবুল হাসান জানান, খবর পেয়ে রাত আটটার




