এসিল্যান্ড হচ্ছেন আরও ৪০ কর্মকর্তা

অনলাইন ডেস্ক: সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পরবর্তী পদায়নের লক্ষ্যে বিসিএস (প্রশাসন) ক্যাডারের আরও ৪০ কর্মকর্তার চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

গতকাল রোববার (৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ২২ জুলাই প্রশাসন ক্যাডারের ৫০ জন কর্মকর্তাকে এসিল্যান্ড নিয়োগের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। 

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) পদে পরবর্তী পদায়নের জন্য তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশনা দেওয়া হলো। তারা ঢাকা ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করার পর ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুসরণ করে তাদের এসিল্যান্ড পদে পদায়ন করা হবে।

Related Articles

Back to top button