শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজী সালাউদ্দিনকে এনসিপি থেকে সাময়িক অব্যাহতি

অনলাইন ডেস্ক: গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটি।

গতকাল শুক্রবার (৩১ জুলাই) এনসিপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ-সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি ইস্যু করা হয়।

দলের চিঠিতে উল্লেখ করা হয়, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের নীতি ও ভাবমূর্তি ক্ষুণ্নকারী মন্তব্য করার প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের সরাসরি নির্দেশে তাঁকে অবিলম্বে দলের সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

চিঠিতে আরও নির্দেশ দেওয়া হয়, গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী কেন তার বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও লিখিত আত্মপক্ষ সমর্থনের ব্যাখ্যা নোটিশ প্রাপ্তির পরবর্তী ২ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে হবে।

Related Articles

Back to top button