ইরানি হামলায় জর্ডানে মার্কিন সেনাসহ নিহত বেড়ে ১৮

অনলাইন ডেস্ক: জর্ডানের মোফাক সালতি বিমান ঘাঁটিতে পরিচালিত ইরানি হামলায় নিখোঁজ হওয়া ২৮ বছর বয়সী মার্কিন সেনে নিহত হয়েছেন বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। 

বুধবার (২২ জুলাই) পেন্টাগনের পক্ষ থেকে দেওয়া একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নিখোঁজ সেনার সর্বশেষ অবস্থা হালনাগাদ করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

মার্কিন প্রতিরক্ষা বিভাগ তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে পূর্বে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত এই সেনার বর্তমান অবস্থা বদলে ‘ডিউটি স্ট্যাটাস–হয়ারঅ্যাবাউটস আননোন, বিলিভড ডিসিজড’ হিসেবে ঘোষণা করা হয়েছে। জর্ডানের একই ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত সেই হামলায় আরও দুইজন মার্কিন সেনা ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১৮ জন মার্কিন সেনা নিহত হলেন বলে প্রতিরক্ষা দপ্তর স্পষ্ট করেছে। চলমান এই সংঘাতের ফলে সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে।

সূত্র: আল জাজিরা

Related Articles

Back to top button