ফিফা বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

অনলাইন ডেস্ক: রেকর্ড যেন লিওনেল মেসির নিত্যসঙ্গী। তিনি মাঠে নামলেই নতুন কোনো না কোনো কীর্তি গড়ে ওঠেই। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে বদলি নেমে গোল ও অ্যাসিস্ট দিয়ে বিশ্বকাপ ক্যারিয়ার শুরু করেছিলেন আর্জেন্টাইন এই মহাতারকা। দুই দশক পর ২০২৬ বিশ্বকাপেও ৩৯ বছর বয়সে একই ধারায় নতুন ইতিহাস লিখছেন ।

রোববার (১২ জুলাই) নিউজ ১৮-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

জানা যায়, আজ সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও গড়লেন আরও এক রেকর্ড। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলার মাত্র ১০ মিনিটের মাথায় গোলে সহায়তা করেন আর্জেন্টিনার এই অধিনায়ক। তাতেই গড়া হয়ে যায় রেকর্ডটা।

মেসির কর্নার কিক থেকে বল পান মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। রক্ষণের ওপরে লাফিয়ে উঠে হেডে সেই বল জালে জড়ান তিনি। এতেই স্কোরশিটে প্রথম গোলটি যোগ হয় আর্জেন্টিনার।

এই অ্যাসিস্ট দিয়ে বিশ্বকাপের ইতিহাসে নিজের ১০ম গোলে সহায়তার রেকর্ড গড়লেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে এটাই এখন সর্বোচ্চ সংখ্যক অ্যাসিস্টের নতুন রেকর্ড। প্রথম খেলোয়াড় হিসেবে ১০ অ্যাসিস্টের অনন্য কীর্তিটি গড়লেন মেসি।

বিশ্বকাপে দুই ভিন্ন আসরে ১০-এর অধিক গোলে অবদান রাখা খেলোয়াড়

• লিওনেল মেসি — ২০২২ (১০) এবং ২০২৬ (১০)
• কিলিয়ান এমবাপে — ২০২২ (১০) এবং ২০২৬ (১১)

দুই কিংবদন্তির এই অসাধারণ ধারাবাহিকতা বিশ্বকাপের ইতিহাসে তাদের আলাদা উচ্চতায় নিয়ে গেছে। তবে মেসির সামনে এখনও সুযোগ রয়েছে ২০২৬ বিশ্বকাপে নিজের গোলে অবদানের সংখ্যা আরও বাড়ানোর।

Related Articles

Back to top button