কিশোরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রবাস ফেরত যুবক নিহত 

অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম কালামিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল রোববার (২৮ জুন) দুপুরে এই ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন কাটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম। এর আগে এদিন সকালে উপজেলার লোহাজুরি ইউনিয়নের ঝিড়ারপাড় গ্রামে তার মৃত্যু হয়।

নিহত শফিকুল ইসলাম ঝিড়ারপাড় গ্রামের রিয়াজউদ্দিন মিস্ত্রিবাড়ির মো. দুলা মিয়ার ছেলে। কিছুদিন আগে তিনি প্রবাস থেকে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত মধ্যরাতের দিকে ঝিড়ারপাড় ঈদগা মাঠের পাশে  নিজ বাড়ির অদূরেই শফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে থেকে জানা যায়, ঘটনার পরদিন সকালে (রোববার) ওই সড়ক দিয়ে একটি অটোরিকশা যাওয়ার সময় বিল পাড়ের সন্নিকটে গেলে চালক কারো গোঙানির শব্দ শুনতে পান। সেই সময় তার সন্দেহ হলে অটো রিকশাটি থামিয়ে শফিকুলকে মারাত্মক রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে এবং শফিকুলকে উদ্ধার করে, দ্রুত ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করছে। তাছাড়া এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

Related Articles

Back to top button