নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়: ব্রাজিলের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক: ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র চলমান ইনজুরি ও ফিটনেস সংকট নিয়ে রসিকতা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। নেইমারকে তিনি অভিহিত করেছেন বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় হিসেবে।

শুক্রবার (১৯ জুন) বেলো হরিজেন্তেয় সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ক্যানসার চিকিৎসায় বিনিয়োগসংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এক শিশুকে প্রেসিডেন্ট লুলা জিজ্ঞেস করেন, বর্তমানে ব্রাজিল দলের সেরা খেলোয়াড় কে? শিশুটি নেইমারের নাম নিলে প্রেসিডেন্ট মজা করে বলেন, ‘নেইমার তো খেলছেই না! সে হলো বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়, যাকে দলে ডাকা হয়েছে।’

বিশ্বকাপের প্রথম হোম-অফিস ফুটবলার নেইমার' | NTV Online

লুলা আরও যোগ করেন, ‘এমন দিনও আসবে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আমাদের জাতীয় দল বানাতে হবে—এগারোজন পেলের দল!’ 

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বোলসেনারোর সমর্থক হিসেবে পরিচিত নেইমারকে নিয়ে লুলার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

মূলত গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় কাফের চোট পাওয়া নেইমার বর্তমানে মাঠের বাইরে রয়েছেন। এক মাস ধরে পুনর্বাসনে থাকা এই তারকা ফরোয়ার্ড বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ছিলেন দর্শক হয়ে। 

Related Articles

Back to top button