এমবাপ্পের রেকর্ড ছোঁয়া গোলে এগিয়ে গেলো ফ্রান্স

অনলাইন ডেস্ক: কিলিয়ান এমবাপ্পে আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে গোল করেছেন তিনি। এতে ফ্রান্সের হয়ে নিজের গোলসংখ্যা ৫৭-তে নিয়ে গেছেন। 

এর ফলে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুকে ছাড়িয়ে এককভাবে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন এমবাপ্পে। 

বিশ্বকাপেও বেড়েছে তার গোলসংখ্যা। এই গোল নিয়ে বিশ্বকাপে এমবাপের মোট গোল দাঁড়িয়েছে ১৩। 

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ড ছুঁতে এখন তার প্রয়োজন আর মাত্র তিনটি গোল।

Related Articles

Back to top button