১৫২ শিক্ষার্থীকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত

অনলাইন ডেস্ক: কুমিল্লার দেবিদ্বারের ১৫২ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদে বসে অধিবেশন দেখার সুযোগ পেয়েছেন।

গতকাল সোমবার (৮ জুন) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আমন্ত্রণে শিক্ষার্থীরা এ সুযোগ পান। দেবিদ্বারের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে ৮ম এবং ৫ম শ্রেণিতে যারা বৃত্তি পেয়েছে তাদেরকেই এই সুযোগ করে দেন তিনি। পরিদর্শন শেষে শিক্ষক এবং শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন হাসনাত।

শিক্ষার্থীরা সংসদে বাজেট অধিবেশন দেখছেন

উচ্ছ্বাস প্রকাশ করে নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, দেবিদ্বারের ইতহাসে এই প্রথম শিক্ষার্থীরা সংসদ ভবন ও অধিবেশন পরিদর্শনের সুযোগ পেলেন। এই আসনেরই সংসদ সদস্য ও এই এলাকার সন্তান হাসনাত আবদুল্লাহ এই সুযোগ করে দিয়েছেন। আজ শুধু এই শিক্ষার্থীরা নয়, পুরো দেবিদ্বারবাসী গর্বিত। পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও বেশি স্বপ্ন দেখতে পারবে। তাদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস। হাসনাত আবদুল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সংসদ পরিদর্শন শেষে শিক্ষক এবং শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন হাসনাত আবদুল্লাহ

শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহর স্পষ্ট বার্তা, ‘এখানে একদিন তোমাদেরই আসতে হবে। একদিন তোমাদেরকেই নেতৃত্ব দিতে হবে। তোমাদের স্বপ্ন দেখতে হবে এজন্য তোমাদেরই এখানে নিয়ে আসা হয়েছে। আজ যাদের বক্তব্য শুনেছো তোমরা একদিন তাদের জায়গায় থাকবে।’

এ বিষয়ে গণমাধমকে বললেন, ‘এখানে কে গরিবের সন্তান, কে ধনীর সন্তান সেটি দেখা হয়নি। দেবিদ্বারের বিভিন্ন স্কুল-মাদ্রাসা ও কলেজের বৃত্তি পাওয়া শিক্ষার্থীদেরকেই সংসদ ভবন ও পরিদর্শনে আনা হয়েছে। এখানে আনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে তারা বড় স্বপ্ন দেখতে শেখে।’

Related Articles

Back to top button