জামায়াত নেতারা অপপ্রচার, মিথ্যাচার করে: রিজভী

অনলাইন ডেস্ক: একাত্তরের জামায়াত হানাদারদের সহযোগিতা করেছে, এখনকার জামায়াত অপপ্রচার, মিথ্যাচার করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গতকাল রোববার (৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ১৯৭১-এ জামায়াত হানাদার বাহিনীর সঙ্গে আঁতাত করে এদেশের মানুষের উপরই যখন জুলুম করে হত্যা করা হচ্ছিল তখন সেটাকে সমর্থন করেছেন আর এখনকার জামায়াত অপপ্রচার, মিথ্যাচার করে। 

দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে লিপ্ত জামায়াত নেতারা ভিন্ন ভাবে চাঁদা নেয়। তারা এটাকে হাদিয়া এবং এয়ানতের নাম করে নেয় বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। 

নিজেদের অপকর্ম ঢাকতে দলটি ধর্মের অপব্যবহার করছে বলেও বিএনপির এই নেতা দাবি করেন।

Related Articles

Back to top button