আমাকে তোমার মনে রাখো, বাইরে অনেক ঠান্ডা: মেহজাবীন চৌধুরী

অনলাইন ডেস্ক: ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন,আমাকে তোমার মনে রাখো, বাইরে অনেক শীত। এই মিষ্টি ও ইঙ্গিতপূর্ণ ক্যাপশনও ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে, আর মন্তব্যের ঘরে ভরে ওঠে প্রশংসা ও ভালোবাসার বার্তা।
উল্লেখ্য, ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন মেহজাবীন। পরবর্তীতে ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত নাটক “তুমি থাকো সিন্ধুপারে” দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তার। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেন মাহফুজ আহমেদ। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নাটক ও চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।




