ইরানের তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের অভিযান

অনলাইন ডেস্ক: ওমান উপসাগরে একটি ইরানের পতাকাবাহী বাণিজ্যিক তেলের জাহাজে মার্কিন মেরিন বাহিনী অভিযান চালিয়েছে। গতকাল বুধবার (২০ মে) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এ দাবি করেছে।
সেন্টকম জানায়, জাহাজটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আরোপিত ইরানের বন্দরগুর ওপর নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল বলে সন্দেহ করা হয়। মার্কিন বাহিনী জাহাজে তল্লাশি চালানোর পর নাবিকদের জাহাজ ছেড়ে দেয় এবং গতিপথ পরিবর্তনের নির্দেশ দেয়।
এ ঘটনায় এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
সেন্টকম আরও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনী মোট ৯১টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে।




