নিলামে আরও ২ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক: নিলামের মাধ্যমে আরও ২০ মিলিয়ন বা ২ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, একটি বাণিজ্যিক ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক ২ কোটি মার্কিন ডলার কিনেছে। এ নিলামে কাট-অফ মূল্য ছিল প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা।

চলতি মে মাসে এখন পর্যন্ত মোট ১৪ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরেও কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত মোট ৫৮১ কোটি ৮৫ লাখ ডলার বা ৫.৮১ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

Related Articles

Back to top button