জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে সন্ত্রাসীদের হামলা

স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বোথলা গ্রামের মোঃ সহিদুল ইসলাম (৬০) ও তার স্ত্রী জাকিয়া বেগম (৫০) নামের বৃদ্ধাদেরকে জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে পরিকল্পিতভাবে মধ্যযুগীয় কায়দায় বেধড়ক মারপিট করে সন্ত্রাসী আল আমিন, বদরুল আলম, দিনইসলাম এবং তাদের স্ত্রীগণ সর্ব সাং বোথলা। ভিকটিম সহিদুল ইসলাম বাড়িতে তার স্ত্রীকে নিয়ে দুজনই বসবাস করে। তার একমাত্র ছেলে কাজের তাগিদে মালয়েশিয়া অবস্থান করে এবং তার ভাইয়েরা কর্মের তাগিদে বিভিন্ন জেলায় চাকুরী করেন। ঘটনার দিন শুক্রবার ৮ মে ২০২৬ইং বিকাল আনুমানিক সন্ধা ৬ ঘটিকার সময় ভুক্তভোগীর বাসস্থান থেকে কিছু দূরত্বে তাদের গোয়াল ঘর। তারা দুজন গরু গোয়াল ঘরে বাধার জন্য নিয়ে গেলে সন্ত্রাসীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী ওৎপেতে থেকে সহিদুল ইসলামকে দেখে বেধড়ক মারধর করে এবং একটি হাত ভেঙ্গে ফেলে। জাকিয়া বেগমকে সন্ত্রাসীদের স্ত্রীরা তিনজন মিলে মাটিতে লুটিয়ে মারপিট করে এবং তার কানে থাকা স্বর্নের গহনা ও নাকের গহনা ছিনিয়ে নিয়ে যায় এমনকি সন্ত্রাসীরা তাদেরকে জীবন্ত পুড়ে ফেলার জন্য তাদের ঘর থেকে কেরোসিন ও দিয়াশলাই নিয়ে আসে। ঘটনা এলাকার লোকজন ঘটনা শুনে আসতে শুরু করলে সন্ত্রাসীরা দৌঁড়ে ঘরে ডুকে দরজা জানালা বন্ধ করে পুলিশকে ফোন দেয় তারা পুলিশকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বলে তাদেরকে জিম্মি করে ঘরের ভিতরে আটকে রেখেছে। এলাকার লোকজন ভুক্তভোগী সহিদুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া বেগমকে মাটিতে অজ্ঞান অবস্থায় পেয়ে তারা সাথে সাথে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে একদিন চিকিৎসা দেয়ার পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সহিদুল ইসলাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এলাকার সাধারণ জনসাধারণের কাছে জানতে চাইলে তারা উক্ত ঘটনার জন্য দায়ী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানিয়েছে।




