এবার ছক্কায় সেঞ্চুরি করে ইতিহাসে নাম লেখালেন সূর্যবংশী

অনলাইন ডেস্ক: প্রতিদিনই যেন নতুন করে রেকর্ড বই লিখছেন বৈভব সূর্যবংশী। এরই মধ্যে আইপিএলের ইতিহাসে দ্রুততম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি। এছাড়া ৪০ বলের কম খেলে দুটি আইপিএল সেঞ্চুরি করা প্রথম ব্যাটারও এই তরুণ। এবার আরও একটি বিশ্বরেকর্ড নিজের নামে লিখিয়ে নিলেন ১৫ বছর বয়সী এই ব্যাটার।

গতকাল শনিবার (৯ মে) গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে মোহাম্মদ সিরাজের করা প্রথম বলেই ছক্কা হাঁকান সূর্যবংশী। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন তিনি। মাত্র ৫১৪ বল খেলে তিন অঙ্কে পৌঁছান তার ছক্কার সংখ্যা। একই সঙ্গে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবেও এই কীর্তি গড়লেন তিনি।

ম্যাচে ১৬ বলে ৩৬ রান করেন সূর্যবংশী। তার ইনিংসে ছিল তিনটি ছক্কা ও তিনটি চার। সবগুলো ছক্কাই আসে পাওয়ার প্লেতে। এর ফলে আইপিএলের এক মৌসুমে পাওয়ার প্লেতে সর্বাধিক ৩০ ছক্কার নতুন রেকর্ড গড়েছেন তিনি। এর আগে ২০২৪ মৌসুমে ২৯ ছক্কা মেরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন অভিষেক শর্মা।

তবে সূর্যবংশীর রেকর্ডময় দিনেও জয় পায়নি রাজস্থান রয়্যালস। আগে ব্যাট করে দুই ওপেনার সাই সুদর্শন ও শুবমান গিলের ৫৫ ও ৮৪ রানের ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করায় গুজরাট টাইটান্স।

জবাবে ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রাজস্থান। রশিদ খানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫২ রানেই গুটিয়ে যায় দলটি। আফগান এই লেগস্পিনার ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া জেসন হোল্ডার ২.৩ ওভারে ১২ রান খরচায় ৩ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

Related Articles

Back to top button