দ্বিতীয়বার বিয়ে করেও টিকলো না সংসার

৪ মাসেই স্ত্রীকে তালাক দিলেন আবু ত্বহা আদনান

অনলাইন ডেস্ক: আবারও ভেঙে গেছে আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসার। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে।

গতকাল শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত রমজানের চাঁদরাতেই তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ ঘটে। ওই দিন আবু ত্বহা আদনান তাকে তালাক দেন।

জানা যায়, গত বছরের ২ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন আবু ত্বহা আদনান ও সারা। তবে নতুন করে শুরু হওয়া সেই দাম্পত্য জীবনও দীর্ঘস্থায়ী হয়নি।

এর আগে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার তাদের বিচ্ছেদ ঘটে। পরে দুই পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে পুনরায় বিয়ে করেন তারা। কিন্তু দ্বিতীয় দফার সংসারও শেষ পর্যন্ত টেকেনি।

রংপুরের তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ২০১৭ সালে ইউটিউবে বক্তব্য দেওয়া শুরু করে দ্রুত পরিচিতি পান। ২০২৩ সালের জুনে ঢাকায় যাওয়ার পথে তিন সঙ্গী ও গাড়িচালকসহ নিখোঁজ হওয়ার ঘটনায় আলোচনায় আসেন আবু ত্বহা আদনান। আট দিন পর তিনি রংপুরে শ্বশুরবাড়িতে ফিরে আসেন। পরে পুলিশ জানায়, তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন এবং কোনো অপরাধমূলক ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না।

তবে নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল, যা তার পরিচিতি আরও বাড়িয়ে দেয়।

Related Articles

Back to top button