শেখ হাসিনার আচরণ এবং ভাষার কারণেই আওয়ামী লীগ ধ্বংসের মুখে পড়েছে: হুইপ দুলু

অনলাইন ডেস্ক: নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদের সরকারি দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ যে ধরনের নির্যাতন চালিয়েছে, তাদের সঙ্গে কোনো সমঝোতা হবে না।

গতকাল শুক্রবার (৮ মে) বিকেলে নাটোর জেলার ৭টি উপজেলার ৩৩০ জন দুস্থ, অসহায় ও নির্যাতিত মানুষের মাঝে ১৬ লাখ ৫০ হাজার টাকা বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

হুইপ দুলু তার বক্তব্যে দাবি করেন, শেখ হাসিনার আচরণ এবং ভাষার কারণেই মূলত আওয়ামী লীগ ধ্বংসের মুখে পড়েছে। তিনি বলেন, দলটির অস্তিত্ব যতটুকু টিকে আছে, শেখ হাসিনা সাথে থাকলে সেটিও বিলীন হয়ে যাবে। বর্তমানে আওয়ামী লীগের অনেক কর্মীর মধ্যে নিজেদের কর্মকাণ্ড নিয়ে অনুশোচনা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দুলু বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের যে রক্ত ঝরেছে, তা রাজপথ থেকে এখনো শুকিয়ে যায়নি। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো”। একই সঙ্গে তিনি দুঃসময়ের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Related Articles

Back to top button