সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার মারা গেছেন

অনলাইন ডেস্ক: সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার মারা গেছেন।
গতকাল সোমবার (৪ মে) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবারের ঘনিষ্ঠজনরা জানান, গত সপ্তাহে তিনি লিভার সংক্রান্ত জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
রন হক সিকদার দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এবং ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক। তিনি সিকদার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত জয়নুল হক সিকদারের মেজো ছেলে।




