আগামী মে দিবসে ৯ লাখ শ্রমিক নিয়ে সমাবেশ করতে চান নজরুল ইসলাম খান

অনলাইন ডেস্ক: আগামী এক বছরের মধ্যে শ্রমিক দলের প্রতিটি নেতাকর্মীকে দুই জন করে কর্মী তৈরির শপথ করিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম। সে সময় আগামী মে দিবসে ৯ লাখ মানুষের সামনে বক্তব্য রাখার প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি।
গতকাল শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজনে মে দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম বলেন, আজ যদি ৩ লাখ মানুষ হয়ে থাকে, তাহলে প্রত্যেকে দুই জন করে কর্মী তৈরি করলে হবে ৯ লাখ। তিনি বলেন, আন্দোলনসহ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে যারা জীবন দিয়েছেন, তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।
তিনি আরও বলেন, শ্রমিকদের উন্নয়নে লেবার কোর্ট গঠন করেছিলেন খালেদা জিয়া। ফ্যাসিস্টকে মুক্ত করার আন্দোলনে নেতৃত্বে দিয়েছেন তারেক রহমান। নির্বাচনি ইশতেহারে বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছে, প্রধানমন্ত্রী তা পূরণ করলে আর কোনো দাবি থকার কথা নয়। সরকার আগামী দিনগুলোতে শ্রমজীবী মানুষের জন্য দেশ গঠনের কাজ করবে।




