সারজিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার সম্পন্ন

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের মুত্রনালীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার শরীরে এই অস্ত্রোপচার চালানো হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে সারজিস আলমের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সারজিস আলম মূলত মূত্রনালীর পাথরজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে তিনি হঠাৎ তীব্র পেটে ব্যথা অনুভব করেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে বিলম্ব না করে তাকে ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি ভিত্তিতে তাকে ভর্তি করে চিকিৎসার প্রক্রিয়া শুরু করা হয়।

হাসপাতালে ভর্তির পর বিশেষজ্ঞ চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে দ্রুত সার্জারি করার সিদ্ধান্ত নেন। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যার পর তার অস্ত্রোপচার প্রক্রিয়া শুরু হয় এবং তা সফলভাবে শেষ হয়।

https://a59429431cd977422cc208f7345bcc51.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html

সারজিস আলম বর্তমানে জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ দুটি দায়িত্ব পালন করছেন। এর মধ্যে একটি হলো উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং অন্যটি হলো স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান।

Related Articles

Back to top button