স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট থেকে সাবেক ছাত্রদল নেত্রী সুলতানা জেসমিন জুঁইকে মনোনয়ন প্রদান করা হয়েছে। স্বতন্ত্র এমপিদের এই মনোনয়নে স্বাক্ষর করেছেন কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবর রহমান ইকবাল এবং ময়মনসিংহ-১ আসনের মোহাম্মদ সালমান ওমর।

এর আগে গতকাল সোমবার দুই দিনব্যাপী দীর্ঘ সাক্ষাৎকার পর্ব শেষে সংরক্ষিত নারী আসনের জন্য নিজেদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দলটি তাদের ভাগের ৩৬টি আসনে মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে।

একই দিন সন্ধ্যায় ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। জোটের জন্য বরাদ্দকৃত ১৩টি আসনের মধ্যে জামায়াতে ইসলামী নিজেরা ৮টি আসন রাখলেও বাকি ৫টি আসন জোটের শরিক দল ও বিশেষ ক্যাটাগরির প্রার্থীদের জন্য বরাদ্দ করেছে।

স্বতন্ত্র ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণার মাধ্যমে সংসদের নারী আসনে প্রতিনিধিত্বের বিষয়টি এখন চূড়ান্ত। সোমবার ও মঙ্গলবার প্রার্থী তালিকা চূড়ান্ত এবং মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া শেষ হওয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এই নির্বাচনের তৎপরতা আরও জোরালো হলো।

Related Articles

Back to top button