সোমবার থেকে ডিপো পর্যায়ে বর্ধিত হারে জ্বালানি তেল বরাদ্দ: বিপিসি

অনলাইন ডেস্ক: গ্রাহক চাহিদা বিবেচনায় সোমবার (২০ এপ্রিল) থেকে ডিপো পর্যায়ে বর্ধিত হারে জ্বালানি তেল বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল ১০%, পেট্রোল ১০% ও অকটেন ২০% বর্ধিত হারে বরাদ্দ দেওয়া হবে।
গতকাল রোববার (১৯ এপ্রিল) রাতে বিপিসি এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার।
শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। নতুন নির্ধারিত এই দাম রোববার থেকে সারাদেশে কার্যকর হয়।




