হাভার্টজের শেষের গোলে আর্সেনালের জয়

অনলাইন ডেস্ক: জার্মান ফরোয়ার্ড কাই হ্যাভার্টজকে কোচ মিকেল আর্তেতা যখন মাঠে নামিয়েছিলেন তখন আর মাত্র ম্যাচের ১৯ মিনিট বাকি। ম্যাচের শেষদিকে যোগ করা সময়ে তার গোলেই স্পোর্টিংয়ের মাঠ থেকে জয় নিয়ে ফিরলো আর্সেনাল।
গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে লিসবনে স্পোর্তিংয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে ইংলিশ ক্লাবটি। দ্বিতীয়ার্ধে বদলি নেমে যোগ করা সময়ে গোলটি করেছেন কাই হাভার্টজ।
ম্যাচে প্রায় ৫৬ শতাংশ পজেশন রেখে গোলের জন্য সাতটি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। স্পোর্তিংয়ের ১১ শটের পাঁচটি লক্ষ্যে ছিল।
লিসবনে মঙ্গলবার রাতে স্পোর্তিংয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে ইংলিশ ক্লাবটি। দ্বিতীয়ার্ধে বদলি নেমে যোগ করা সময়ে গোলটি করেছেন কাই হাভার্টজ।
ম্যাচে প্রায় ৫৬ শতাংশ পজেশন রেখে গোলের জন্য সাতটি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। স্পোর্তিংয়ের ১১ শটের পাঁচটি লক্ষ্যে ছিল।
স্পোর্তিং লিসবনের মাঠে প্রথমার্ধে বলদখলে এগিয়ে ছিল আর্সেনালই। কিন্তু সুযোগ তৈরিতে আর্সেনালকে ভালোভাবেই টেক্কা দিচ্ছিল লিসবন।
ষষ্ঠ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। দশম মিনিটে আরেকটি সম্ভাব্য সুযোগও আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া রুখে দেন।
আর্সেনাল প্রথমার্ধে লক্ষ্যভেদ করতে খুব একটা সফল হয়নি, ৪২ মিনিটে মার্টিন ওডেগারের দূরপাল্লার শটই ছিল তাদের একমাত্র লক্ষ্যভেদে শট।
দ্বিতীয়ার্ধে গানাররা কিছুটা আক্রমণে সক্রিয় হলেও স্পোর্টিং চাপ তৈরি করতে থাকে। ৬৩ মিনিটে মার্টিন জুবিমেন্দি বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়।
এর মধ্যে লিয়ান্দ্রো ট্রোসার্ড ও মার্টিন ওডেগোর চোটে চিন্তা বাড়ে আর্সেনাল শিবিরে। ৮৭ মিনিটে লুইস সুয়ারেজের ফ্লিক হেড ঠেকিয়ে আর্সেনালকে রক্ষা করেন রায়া।




