অ্যাক্সিওসের রিপোর্ট

৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা, হতে পারে ইরান যুদ্ধের অবসান 

অনলাইন ডেস্ক: সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীর একটি দল আলোচনা করছে। এই আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে। বিষয়টি সম্পর্কে জ্ঞাত চারটি মার্কিন, ইসরায়েলি ও আঞ্চলিক সূত্রের বরাতে রোববার এমনটাই জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। 

তবে বার্তা সংস্থা রয়টার্স অ্যাক্সিওসের এই প্রতিবেদনের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। এ ছাড়া এই বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর রয়টার্সের প্রশ্নের জবাবে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

রিপোর্টে বলা হয়েছে, মধ্যস্থতাকারীরা দুই-ধাপের চুক্তির শর্ত নিয়ে আলোচনা করছে। প্রথম ধাপে সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা এবং এর মাধ্যমে স্থায়ীভাবে যুদ্ধ অবসান। 

দ্বিতীয় ধাপটি হচ্ছে, যুদ্ধ বন্ধে একটি চুক্তি সম্পন্ন করা। রিপোর্টে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি হলে পরবর্তীতে এটি আরও বাড়ানো হতে পারে যদি আলোচনার জন্য আরও সময় লাগে। 

এদিকে ইরানে সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে তিনি এই হুমকি দেন। 

ট্রাম্প লিখেছেন, মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎকেন্দ্র আর সেতু দিবস, সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে, এরকম আর হয়নি। এখনি (হরমুজ) প্রণালি খুলে দাও, পাগলা বেজম্মারা, না হলে তোমাদের জাহান্নামে পড়তে হবে- শুধু দেখো, আল্লাহর কাছে দোয়া করো।  

ট্রাম্প ইরানকে ৬ এপ্রিল পর্যন্ত ‘একটি চুক্তিতে আসতে’ অথবা ‘হরমুজ প্রণালি খুলে দিতে আল্টিমেটাম দিয়েছেন। 

Related Articles

Back to top button