শেখ হাসিনা আমাদেরকে যথার্থ টার্গেট করেছিল: শফিকুল ইসলাম মাসুদ

অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, শেখ হাসিনা আমাদেরকে যথার্থ টার্গেট করেছিল, এবং সেই টার্গেটের মূল লক্ষ্যই ছিল আমরা।

গতকাল সোমবার (৩০ মার্চ) সংসদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি দাবি করেন, আমাদেরকে যখন সরকার নিষিদ্ধ করেছিল, তখন তারা চৌদ্ধদল মিটিং করে বলেছিল, ‘জামায়াত-শিবিরই সবচেয়ে বড় সমস্যা। তাদের নিষিদ্ধ করলে আন্দোলন থেমে যাবে।’

মাসুদ আরও বলেন, আমাদেরকে বলা হয়েছিল, ‘একটা গুলি করলে একটা সরবে, বাকি গুলা নড়বে না’ সেই নড়ে না লোকগুলাই ছিল আমরা। তার কারণে আমাদেরকে তারা ভয় পায়।

তিনি অভিযোগ করেছেন, বর্তমানে ভিডিওতে দেখা যায়, শেখ হাসিনা বাইরে থেকে বলেছিলেন, আমরা এই দলকে ভোট দিতে বললাম, আর এই দল আবার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মাসুদ বলেন, শেখ হাসিনার সেই বক্তব্য শোনার পর আজ এখানে কাউকে বলতে শুনি নাই শেখ হাসিনার ওই বক্তব্য সঠিক নয়।

Related Articles

Back to top button