শাকিবের জন্মদিনে কে এগিয়ে— অপু না বুবলী

অনলাইন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কের টানাপোড়েন, ইঙ্গিত আর নীরব প্রতিযোগিতা দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু। ব্যক্তিগত জীবনের অধ্যায় বদলালেও, বিশেষ দিনগুলো এলেই দুজনের উপস্থিতি যেন নতুন করে সেই সম্পর্কের রেশ মনে করিয়ে দেয়। বিশেষ করে জন্মদিন, ঈদ কিংবা অন্য কোনো উপলক্ষ এলে-কে কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন, তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।

আজ ২৮ মার্চ, শাকিব খানের জন্মদিন। দিনটি ঘিরে সামাজিকমাধ্যমে ভক্তদের পাশাপাশি সরব হয়েছেন তার দুই সন্তানের মা অপু বিশ্বাস ও শবনম বুবলী। তবে শুরু থেকেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল—কে আগে শুভেচ্ছা জানালেন শাকিব খানকে?

খোঁজ নিয়ে জানা যায়, শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে এগিয়ে ছিলেন অপু বিশ্বাস। রাত পেরিয়ে জন্মদিনের প্রথম প্রহরেই তিনি ফেসবুক স্টোরির মাধ্যমে শুভেচ্ছা জানান। যদিও আলাদা কোনো পোস্ট দেননি, তবুও তার স্টোরিতে ছিল আবেগঘন ছোঁয়া—শাকিব খানের হাত ধরে নাচের ভঙ্গিমায় একটি মুহূর্ত, পেছনে ‘হ্যাপি বার্থডে’ গানের সুর। কথার চেয়ে সেই দৃশ্যই যেন অনেক কিছু বলে দেয়।

অপুর শুভেচ্ছার পর থেকেই সামাজিকমাধ্যমে শুরু হয় নতুন জল্পনা—বুবলী কবে জানাবেন শুভেচ্ছা? কারণ, অতীত অভিজ্ঞতা বলছে, এমন বিশেষ দিনে দুজনের শুভেচ্ছা বিনিময় প্রায়ই তুলনার জন্ম দেয়। অবশেষে বিকেলের দিকে সেই অপেক্ষার অবসান ঘটে। শবনম বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান।

ছবিতে দেখা যায়, তাদের সন্তান শেহজাদ খান বীরকে জড়িয়ে ধরে আছেন শাকিব খান—একটি আন্তরিক পারিবারিক মুহূর্ত। জানা গেছে, ছবিটি গত বছর যুক্তরাষ্ট্রে কাটানো সময়ের। সংক্ষিপ্ত ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘শুভ জন্মদিন’, সঙ্গে ছিল ভালোবাসার ইমোজি।

তবে পোস্টটি প্রকাশের পর দ্রুতই ভক্তদের প্রতিক্রিয়া জমা হতে থাকে। অল্প সময়ের মধ্যেই হাজার হাজার রিঅ্যাকশন ও শতাধিক মন্তব্য দেখা যায়। অনেকেই মন্তব্যে প্রশ্ন তোলেন বুবলীর দেরিতে শুভেচ্ছা জানানোর বিষয়টি নিয়ে। সাবা রহমান নামে একজন লিখেছেন, ‘তাই বলে, এ-তো দেরি করে কেনো আপা’।
  
সব মিলিয়ে সময়ের হিসাবে স্পষ্ট—অপু বিশ্বাসই প্রথম শুভেচ্ছা জানিয়েছেন, আর কিছুটা দেরিতে হলেও নিজের মতো করে ভালোবাসা প্রকাশ করেছেন শবনম বুবলী।

এদিকে জন্মদিনেও ব্যস্ত সময় কাটছে শাকিব খানের। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন, যেখানে ঈদুল আজহা উপলক্ষে নির্মিতব্য ‘রকস্টার’ সিনেমার শুটিং চলছে।

একই দিনে ছবিটির ফার্স্টলুক প্রকাশ পেয়েছে, যা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। কালো সানগ্লাস, ক্যাজুয়াল লুক, শরীরে ট্যাটু—সব মিলিয়ে এক ভিন্ন আঙ্গিকে হাজির হয়েছেন শাকিব খান। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে লাখের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে, যা তাঁর জনপ্রিয়তারই প্রমাণ। আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের দুই নায়িকা—একজন সাবিলা নূর অন্যজন তানজিয়া জামান মিথিলা।

Related Articles

Back to top button