প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শনিবার (২৮ মার্চ) দুপুর থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

এরই মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢল নেমেছে হাজারো নেতাকর্মীর। নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে এখন মুখরিত পুরো নয়াপল্টন এলাকা। এদিকে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে, শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছিলেন শনিবার নয়াপল্টনের কার্যালয়ে বসবেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছেন, আজ (শনিবার) বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন।

বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগেই দলীয় কার্যালয়ের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেন।

Related Articles

Back to top button