নিজের নাম থেকে বাবার নামের আদ্যাক্ষর সরিয়েছেন বিজয় থালাপাতির ছেলে

অনলাইন ডেস্ক: অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে পরকীয়ার অভিযোগে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন এখন টালমাটাল। বিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী সঙ্গীতা স্বর্নালিঙ্গম।

স্ত্রীর মামলার পর এবার বড় পদক্ষেপ নিলেন অভিনেতার ছেলে জ্যাসন সঞ্জয়। ইন্ডাস্ট্রির এই নবীন পরিচালক নিজের নামের পাশ থেকে বাবার নামের আদ্যাক্ষর (বিজয় নামের ‘ভি’) সরিয়ে ফেলেছেন। সম্প্রতি বাবার বিবাহবহির্ভূত সম্পর্কের বিতর্ক জোরালো হওয়ায় সামাজিকমাধ্যমে বাবাকে আনফলো করেছেন বলেও শোনা যাচ্ছে।

তামিল চলচ্চিত্র জগতে তারকা সন্তানদের মধ্যে বাবার নামের আদ্যাক্ষর সন্তানের নামের পূর্বে রাখার প্রচলন রয়েছে। এতদিন সেই নিয়ম মেনে চলতেন সঞ্জয়ও। যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি সঞ্জয় বা সঙ্গীতা কেউই।

গত কয়েক দিন ধরেই বিজয়-সঙ্গীতার সম্পর্কের টানাপড়েন নিয়ে বিনোদন জগতে চলছে নানা আলোচনা। আদালত আগামী ২০ এপ্রিল বিজয়কে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। ওই দিনই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। সঙ্গীতার অভিযোগ, ২০২১ সাল থেকেই বিজয় এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে লিপ্ত। বারবার প্রতিশ্রুতি দিলেও বিজয় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি।

Related Articles

Back to top button