বৈদ্যুতিক খুঁটি বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: কুড়িগ্রামের সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। 

গতকাল সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান এবং ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চর এলাকার উমেদ আলী।

ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘোগাদহ বাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটি স্থাপনের সময় অসাবধানতাবশত খুঁটিটি পাশে থাকা বৈদ্যুতিক সঞ্চালন তারের সংস্পর্শে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান ও উমেদ আলীকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুজন ইলেকট্রিশিয়ান বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

Related Articles

Back to top button