চীনসহ কয়েকটি দেশের কাছে জ্বালানি সহায়তা চাওয়া হয়েছে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক: ইরান যুদ্ধের কারণে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় চীনসহ কয়েকটি দেশের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। 

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

তিনি জানান, “জ্বালানি নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু চীন নয়, যেসব দেশ জ্বালানি সরবরাহ করে—সবগুলোর কাছেই আমরা সহায়তা চাইছি এবং আলোচনা চালিয়ে যাচ্ছি।”

মন্ত্রী আরও বলেন, যুদ্ধ পরিস্থিতির প্রভাব মাথায় রেখে ভবিষ্যৎ অর্থনৈতিক প্রক্ষেপণ তৈরি করা হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সবাই সতর্ক থেকে কাজ করছে।

Related Articles

Back to top button